করোনা আক্রান্ত মেয়েদের বয়োসন্ধির আগেই ঋতুস্রাব !
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
কোভিড ১৯ রোগটি মানুষের জীবনে একর পর এক বিপর্যয় নিয়ে এসেছে। এই রোগটি কতশত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বিশ্বব্যাপি! এখনো রোগটি চলমান। তাই চিকিৎসকরা বলছেন, সব সময় শর্তকতা বজায়ে চলতে।
কেননা কোভিড ১৯ আক্রান্ত মেয়েদের ঋতুমতী হওয়ার আগেই ঋতুস্রাব হচ্ছে! কোভিডের প্রভাবে বহু ক্ষেত্রেই এগিয়ে আসছে মেয়েদের বয়ঃসন্ধির সময়। এমন তথ্য উঠে এসেছে পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত একাধিক গবেষণাপত্রে। সাধারণত ৮-১৩ বছর বয়সের মেয়েরা।
বয়ঃসন্ধির পর নারীদেহে গৌণ যৌন লক্ষণগুলি স্পষ্ট হতে শুরু করে।এর কিছু দিন পরই শুরু হয় ঋতুস্রাব।
কোভিডের প্রভাবে সময়ের আগেই যদি কোনও বালিকা বয়ঃসন্ধিতে পৌঁছে যায়, তবে বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলে ‘প্রিককিয়াস পিউবার্টি’। কোভিডের পর অনেকটাই বেড়ে গিয়েছে এই ঘটনা, বলছেন বহু গবেষক।
আমেরিকার ফুলার প্রজেক্ট’ নামের একটি গবেষণায় উঠে এসেছে ৫ বছর বয়সেই কিছু মেয়ে পৌঁছে গিয়েছে বয়ঃসন্ধিতে, ৮ বছরে হয়েছে রজঃস্বলা। একই কথা উল্লেখ করা হয়েছে ‘ইটালিয়ান জার্নাল অফ পেডিয়াট্রিসিয়ানস’-এও।
তুরস্কের ‘জার্নাল অফ পেডিয়াট্রিক এন্ডোক্রোনোলজি অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত একশো চব্বিশ জন বালিকার উপর করা একটি গবেষণা বলছে, কোভিডকালের আগে ৩ বছরে প্রিককিয়াস পিউবার্টি দেখা গিয়েছিল মোট ছেষট্টি জনের ক্ষেত্রে।
সেখানে কোভিড চলাকালীন ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ সময়ে আটান্নটি বালিকার দেহে দেখা গিয়েছে প্রিককিয়াস পিউবার্টি। কোভিডের পর অনেকটাই বেড়ে গিয়েছে ‘প্রিককিয়াস পিউবার্টি’। এ হেন বিষয়ের প্রভাব শুধু শারীরিক দিক থেকেই নয়, মানসিক ভাবেও প্রভাব ফেলতে পারে বালিকার উপর।
বয়ঃসন্ধির কালে হরমোনের ভারসাম্যে বদল আসে। ফলে মানসিক টানাপড়েন শুরু হতে পারে। রক্ত দেখে ভয়ও পেয়ে যেতে পারে বালিকারা। তাই এমন ঘটনা ঘটলে কন্যার পাশে থাকতে হবে বাবা-মাকে, পরামর্শ গবেষকদের। তথ্য সুত্র আনন্দবাজার পত্রিকা
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










